ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৈদ্যুতিক লাইনে তার নিক্ষেপ, বন্ধ মেট্রোরেল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-১১-২০২৫ ০১:১৮:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১১-২০২৫ ০১:১৮:১২ অপরাহ্ন
বৈদ্যুতিক লাইনে তার নিক্ষেপ, বন্ধ মেট্রোরেল ফাইল ছবি
পল্লবী হতে মিরপুর ১১-এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর বাহির হতে তার নিক্ষেপ করায় বন্ধ রয়েছে মেট্রোরেল। রোববার (২ নভেম্বর ) ফেসবুক পোস্টে এ তথ্য জানায় ডিএমটিসিএল।

এতে বলা হয়, ‘মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পল্লবী হতে মিরপুর ১১-এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর বাহির হতে তার নিক্ষেপ করায় উহা অপসারণের জন্য অদ্য দুপুর ১২:৪০ হতে ১:১০ পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ