ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাতে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৭:৫১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৭:৫১:০৬ অপরাহ্ন
​রাতে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা ​ছবি: সংগৃহীত
রাতে দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১ নভেম্বর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, শনিবার গভীর রাত পর্যন্ত এসব এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনও বৃষ্টিপাতের এমন প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি চলতে দেখা গেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ