ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রস্তুত: ইসি আনোরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১১-২০২৫ ০২:১১:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৫ ০২:১১:০৮ অপরাহ্ন
​সরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রস্তুত: ইসি আনোরুল ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। 

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় কুয়াকাটার কোডেক প্রশিক্ষণকেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় ইসি এ কথা বলেন। 

পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের ৬০ জন কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা নির্বাচন অফিস এর আয়োজন করে। 

এসময় ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনকালীন কোন অসঙ্গতি পরিলক্ষিত হলে এবং রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বপ্রাপ্ত আসন বা প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে বদ্ধপরিকর। এজন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ