৩১ ডিসেম্বর থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-১০-২০২৫ ০৩:৪৬:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১০-২০২৫ ০৩:৪৬:০৮ অপরাহ্ন
ফাইল ছবি
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। পরে ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে।
ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স