সতর্ক থাকার আহ্বান
‘মথ’ ডালে ক্ষতিকর রঙ মিশিয়ে মুগ ডাল বলে বিক্রি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-১০-২০২৫ ০৯:০৮:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১০-২০২৫ ০৯:২৮:২৭ অপরাহ্ন
মথ ডাল (বামে), মুগ ডাল (ডানে) | ছবি: সংগৃহীত
ক্ষতিকর হলুদ রঙ মিশিয়ে ‘মথ’ ডালকে 'মুগ' ডাল নামে বিক্রি করা হচ্ছে বাজারে। এ ধরনের রঙ ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং এতে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। বুধবার (২৯ অক্টোবর) এ ধরনের ডাল বিক্রি বন্ধ ও জনস্বার্থে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে মুগ ডাল নামে বিক্রিত ডালের সংগৃহীত নমুনার অর্ধেকের বেশিতে রঙ মিশ্রিত পাওয়া গেছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ২৭ ধারা মতে, খাদ্যে রঙ ব্যবহার বা রঙ মিশ্রিত খাদ্য আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ।
সকল খাদ্য ব্যবসায়ীকে রঙযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয় থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সর্বসাধারণকে মুগ ডাল কেনার সময় মুগ ডালের বিশুদ্ধতা যাচাই এবং ওই ডালে রঙ মিশ্রিত হয়েছে কি-না, তা নিশ্চিত হয়ে ডাল কেনার জন্যও পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স