ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​‘জামায়াত-এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যদের সঙ্গে প্রতারণা করেছে’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৬:১৫:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৬:২৬:১৬ অপরাহ্ন
​‘জামায়াত-এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যদের সঙ্গে প্রতারণা করেছে’ ​ছবি: সংগৃহীত
নির্বাচনের আগে গণভোটের কথা বলা মূলত জনগণকে ব্লাফ, আইওয়াশ করার জন্য কিনা বোঝা যাচ্ছে না। এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলছেন, জামায়াত, এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করেছে।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে নুর এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে আরেকটা গণভোটের প্রেক্ষাপট আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

নুর বলেন, গণঅধিকার পরিষদ নতুন বছরের নতুন মাসের প্রথম সপ্তাহে নির্বাচন চায়। জানুয়ারিতে নির্বাচন হতে পারে, কেনো ফেব্রুয়ারিতে যেতে হবে। এর আগেই সম্ভব। হীনস্বার্থের জন্য বিভাজনের পথ পরিহারের আহ্বানও জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ