অবশেষে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নির্বাহী পরিচালকের পদ থেকে সরানো হলো সোনা মনি চাকমাকে। যুগ্মসচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়।
সোনা মনি চাকমাকে আগামী ৩ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন বিকেল থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সোনা মনি চাকমার বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের বিনিময়ে ডিপিডিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়নের অভিযোগ রয়েছে। আগে ডিপিডিসিতে সব পদের বদলি অনুমোদন করতেন ব্যবস্থাপনা পরিচালক। কিন্তু প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা প্রেষণে ডিপিডিসিতে এসেই প্রভাব খাটাতে শুরু করেন বলে অভিযোগ। এসব নিয়ে বাংলা স্কুপ একাধিক প্রতিবেদন প্রকাশ করে। অবশেষে ডিপিডিসির নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) পদ থেকে সরানো হলো সোনা মনি চাকমাকে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/একেএস/এসকে
বহাল তবিয়তে দুর্নীতিবাজরা, বিদ্যুৎ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা
স্বৈরাচারের সেই দোসররা এখনো বহাল তবিয়তে!