ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিটিআরসির জরুরি বার্তা

​চারদিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৪:৫৬:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৬:২১:০০ অপরাহ্ন
​চারদিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম ​ফাইল ছবি
কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে। এ নিয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (২৬ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম কার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডসমূহ ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল)/মালিকানা পরিবর্তন করুন। আর মাত্র চারদিন বাকি।

নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা *১৬০০১#, এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে সতর্ক করেছে বিটিআরসি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ