৮২ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন রাজশাহী বোর্ডে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১০-২০২৫ ০৩:০৭:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১০-২০২৫ ০৩:০৭:১৫ অপরাহ্ন
রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। তারা প্রায় ৮২ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
রোববার (২৬ অক্টোবর) সকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম এ তথ্য জানান।
বোর্ড চেয়ারম্যান বলেন, ‘গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ ছিল।
এই সময়ের মধ্যে প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী ৮২ হাজারেরও বেশি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। ছুটির কারণে সবকিছু দেখা হয়নি। আমরা আজ এটা দেখছি।’
চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ।
এ বছর বোর্ডের আওতাধীন ৩৫টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি। শিক্ষা বোর্ডে এবার এইচএসসির ফল আগের বছরগুলোর তুলনায় বেশ খারাপ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স