ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জোটে নিজস্ব প্রতীকে ভোট বাধ্যতামূলক, আপত্তি বিএনপির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০২:১৭:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০২:২৮:৩৯ অপরাহ্ন
​জোটে নিজস্ব প্রতীকে ভোট বাধ্যতামূলক, আপত্তি বিএনপির ​ছবি: সংগৃহীত
জোট গঠন করলেও জাতীয় নির্বাচনে প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে ভোট করতে হবে—গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি। দলটি বলছে, এ ধরনের সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং জোট রাজনীতিকে নিরুৎসাহিত করবে।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের কাছে দলের এই অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করতে হবে— আরপিওর এ সংশোধনীর সঙ্গে আমরা একমত নই। পূর্বের নিয়মে জোটের প্রার্থীরা এক প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত। এ বিষয়ে সিইসিকে চিঠি দেওয়া হয়েছে।

ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই এই সংশোধনের প্রস্তাব আসেনি। আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। বিএনপি মনে করে, জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ