এইচএসসি ও সমমান
সবচেয়ে বেশি খাতা চ্যালেঞ্জ ঢাকা বোর্ডে, কম আবেদন বরিশালে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১০-২০২৫ ০৫:০৬:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১০-২০২৫ ০৫:১৭:৩৩ অপরাহ্ন
ফাইল ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এতে অনুত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ পরীক্ষার্থী। পরীক্ষার ফলে অসন্তুষ্ট ১ লাখ ৯৩ হাজার ২৫৮ পরীক্ষার্থী এ বছর খাতা চ্যালেঞ্জ বা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। মোট আবেদন করা হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বছর ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের সবচেয়ে বেশি আবেদন পড়েছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এ বছর ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী। তাদের অনেকে একাধিক খাতা চ্যালেঞ্জ করেছেন। সবমিলিয়ে মোট এক লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে।
এদিকে, বোর্ড সূত্রে জানা গেছে, সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। এতে আবেদন করেছেন ৮ হাজার ১১১ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে ১৭ হাজার ৪৮৯টি খাতা।
এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট চ্যালেঞ্জ করা হয়েছে ৪২ হাজার ৪৪টি খাতা। রাজশাহী শিক্ষা বোর্ডে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী আবেদন করা হয়েছে, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা। যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২০ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ২২ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৪৬ হাজার ১৪৮ টি খাতা। সিলেট শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৩ হাজার ৮২০ টি খাতা। দিনাজপুর শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৭ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৯ হাজার ২৯৭ টি খাতা। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৫ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩০ হাজার ৭৩৬ টি খাতা।
অন্যদিকে বিএম-ভোকেশনালে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১২ হাজার ৭ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৫ হাজার ৩৭৮ টি খাতা। আর আলিমে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন সাত হাজার ৯১৬ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৪ হাজার ৭৩৩ টি খাতা।
অধ্যাপক কামাল উদ্দিন হায়দার জানান, ১৬ নভেম্বর এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স