ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্টের সামনে গাড়ির ধাক্কায় নারী নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১২:১১:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১২:৫২:১৪ অপরাহ্ন
হাইকোর্টের সামনে গাড়ির ধাক্কায় নারী নিহত সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্টের সামনে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ৩০ বছর বয়সি নারী নিহত হয়েছেন। তবে তার নামপরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, ‘রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে হাইকোর্টের সামনে কোন যানবাহনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’
 
এসআই হামিদুল আরও বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির। হাইকোর্ট এলাকায় থাকতেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ