উপদেষ্টাদের নিরপেক্ষতার প্রশ্নে মুখ খুললেন ফাওজুল কবির
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-১০-২০২৫ ০৩:৩২:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১০-২০২৫ ০৩:৪৩:১৫ অপরাহ্ন
উপদেষ্টাদের নিয়ে নিরপেক্ষতার প্রশ্নের ব্যাপারে কথা বলেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নাম ও আছে।’
শুক্রবার (২৪অক্টোবর) দুপুরে নিজের ভ্যারিফাইড ফেসবুক স্ট্যাট্যাসে তিনি এ কথা বলেন। পাঠকদের উদ্দেশে পুরো সেফবুক স্ট্যাট্যাসটি তুলে ধরা হলে-
‘প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নামও আছে।
আত্মপক্ষ সমর্থনে শুধু এই টুকুই বলা যে, আমি পক্ষপাতদুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় কোনরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি।
তবুও প্রশ্ন যেহেতু উঠেছে এর নিষ্পত্তি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ, চুক্তি ভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের কোন লাভজনক পদে কেউই অংশ নিতে পারবেন না এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এ সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি।
তবে শর্ত থাকে যে, নির্বাচনের তফশিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে উপরোক্ত আইন প্রযোজ্য হবে না।’
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স