বন্ধু বন্ধু ভোট করব, যে নির্বাচিত হবে মেনে নেব : ফারুক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-১০-২০২৫ ০৬:৫৮:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১০-২০২৫ ০৮:০৫:০৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা ২০০১ সালেও বন্ধু ছিলাম, এখনো বন্ধু। বন্ধু-বন্ধু ভোট করবো। এ রায় সবাই মেনে নেবো।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর তা’মীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ভোট হবে। সেই নির্বাচনে সব ফয়সালা হয়ে যাবে। কারণ শেখ হাসিনাও নেই, তারা গুন্ডা-পান্ডারা নেই; যে দিনের ভোট রাতে নেবে এবং কেন্দ্র দখল করবে। যারা মাদ্রাসা শিক্ষককে জোর করে দল করতে বাধ্য করেছে তারাও নেই।
সাবেক বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, গত ১৬ বছর জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মেরেছে এবং বিএনপির হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীদের হত্যা করেছে আয়নাঘরে নিয়ে। তাই আমাদের মধ্যে মতাদর্শ ভিন্ন থাকলেও ২০০১ সালের মতো আমরা বন্ধু-বন্ধু মিলে ভোট করবো। জনরায় যা হবে, তা আমরা মেনে নিয়ে এলাকাতে ঐক্যবদ্ধভাবে থেকে উন্নয়ন করবো।
মাদ্রাসার সভাপতি আতাউর রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ-আল মামুন, মাদ্রাসার অধ্যক্ষ মজিবুর রহমান একরামী প্রমুখ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স