ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শিক্ষানবিশ ৪ এএসপিকে অপসারণ করল সরকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৬:৪৬:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৭:০২:১৪ অপরাহ্ন
​শিক্ষানবিশ ৪ এএসপিকে অপসারণ করল সরকার
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের ৪ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ ৪ সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)-এ মোতাবেক সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

অপসারণ হওয়া শিক্ষানবিশ এএসপিরা হলেন, শের শাহ, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল ও আশফাক ফেরদৌস। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ