ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০১:০০:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৯:১৬:৩১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের  নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ! ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত
মার্কিন গোয়েন্দারা অভিযোগ করেছেন, তাঁদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে।

তাঁদের দাবি, ওই দেশগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। এর মাধ্যমে প্রতিপক্ষ দেশগুলো আমেরিকানদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়। নির্বাচন নিয়ে জনগণের আস্থা নষ্ট করতে চায়।

মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল থেকে যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ শুরুর ঠিক আগে এমন অভিযোগ তুলেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় ওডিএনআই এবং সাইবার ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা।

এক যৌথ বিবৃতিতে বলা হয়, নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিতে নানা তৎপরতা চালাচ্ছে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী। ভোট কারচুপির মিথ্যা দাবি তুলে সেসব প্রচারণা চালানো হচ্ছে। সূত্র : বিবিসি।

বাংলা স্কুপ/ডেস্ক /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ