ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হোয়াইট হাউস ভাঙছেন ট্রাম্প!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৩:২৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৩:২৬:১৭ অপরাহ্ন
​হোয়াইট হাউস ভাঙছেন ট্রাম্প! সংবাদচিত্র: সংগৃহীত
হোয়াইট হাউসের বহুতল ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হচ্ছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বলরুম নির্মাণ শুরু করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) থেকে এই ভাঙার কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস কমপ্লেক্সের সম্মুখভাগ ভেঙে ফেলতে দেখা গেছে। এই অংশে ফার্স্ট লেডির অফিস, একটি থিয়েটার এবং বিদেশি অতিথিদের স্বাগত জানানোর জন্য একটি দর্শনার্থীর প্রবেশদ্বার রয়েছে।

ট্রাম্প জুলাই মাসে জানিয়েছিলেন, বলরুম প্রকল্পের ব্যয় ২৫০ মিলিয়ন ডলারেরও বেশি। এই অর্থ তিনি ও দাতারা প্রদান করবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘এটি সুন্দর হবে, এটি বর্তমান ভবনের সঙ্গে হস্তক্ষেপ করবে না। আমি বিদ্যমান ভবনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানায়, যার আমি সবচেয়ে বড় ভক্ত। এটি আমার প্রিয়।’

রয়টার্স জানায়, বর্তমান ইস্ট উইং ভবনটি ভেঙে ফেলার বিষয়ে সোমবার মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি হোয়াইট হাউস। তবে সোমবার ট্রাম্প বলেন, ‘আমাদের ঠিক পিছনে, আমরা একটি বলরুম তৈরি করছি। ‘আমি জানতাম না যে আমি এখন এখানে দাঁড়িয়ে থাকব কারণ ঠিক অন্যদিকে অনেক নির্মাণ কাজ চলছে, যার শব্দ আপনারা মাঝে মধ্যে শুনতে পাবেন।’

ট্রাম্পের কথা অনুযায়ী, দেশটির “সর্বোত্তম বলরুম” হবে এটি, যেখানে ৯৯৯ জনের জন্য জায়গা থাকবে বলে জানা গেছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, ‘এটি হোয়াইট হাউস থেকে সম্পূর্ণ আলাদা, এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইস্ট উইং সম্পূর্ণরূপে আধুনিকীকরণ করা হচ্ছে এবং প্রকল্পটি সম্পূর্ণ হলে আগের চেয়েও সুন্দর হবে।’

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প রাজনৈতিক ক্যারিয়ার শুরু করার আগে একজন রিয়েল এস্টেট ডেভেলপার ছিলেন। তিনি হোয়াইট হাউসে ব্যাপক সৌন্দর্যবর্ধন করেছেন, ওভাল অফিসের জন্য সোনার অলঙ্করণ করেছেন এবং তার গল্ফ ক্লাবের স্টাইলে রোজ গার্ডেন পুনর্নির্মাণ করেছেন।

রাজধানী ওয়াশিংটন এবং আশেপাশের এলাকায়ও আধুনীকায়ন ও সৌন্দর্যবর্ধনের আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের জন্য একটি আর্ক ডি ট্রায়োম্ফ-স্টাইলের স্মৃতিস্তম্ভের প্রস্তাবও করেছেন তিনি।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ