ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা চিকিৎসকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১০-২০২৫ ০১:০৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৫ ০১:০৫:৪০ অপরাহ্ন
ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা চিকিৎসকের মৃত্যু ফাইল ছবি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ৩৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত চিকিৎসকের নাম ইফফাত মোকাররমাহ ঐশী। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে (কে-৭১ ব্যাচ) এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ও বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

জানা গেছে, ডা. ঐশী লিভারজনিত মস্তিষ্ক বিকার, জটিল ডেঙ্গু এবং গর্ভাবস্থাজনিত হেল্প সিনড্রোমে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রোববার সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে তরুণ এই চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় অধিদপ্তরের মহাপরিচালকসহ সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ