ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণের দামে ফের রেকর্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১০-২০২৫ ১২:৫৪:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-১০-২০২৫ ১২:৫৫:১৮ পূর্বাহ্ন
স্বর্ণের দামে ফের রেকর্ড ফাইল ফটো
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (১৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোমবার (২০ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সোমবার (১৩ অক্টোবর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

বাংলা স্কুপ /প্রতিবেদক /এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ