ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৬:০৭:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৬:০৭:৫৮ অপরাহ্ন
​চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার ​ফাইল ছবি
চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে আগের মাশুল বহাল রেখে গাড়ি চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। কর্মবিরতিতে ৬টি জাহাজ রপ্তানি পণ্য ছাড়াই বন্দর ছেড়ে যায়।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, শুধুমাত্র পরিবহনের বর্ধিত মাশুল স্থগিত থাকবে। পুরোনো মাশুলেই যানবাহন বন্দরে প্রবেশ করতে পারবে। মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় শনিবার থেকে কনটেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ রাখেন মালিক-শ্রমিকরা।

এদিকে কর্মবিরতির কারণে শনি ও রোববার এক হাজার একক কনটেইনার রপ্তানি পণ্য না নিয়েই বন্দর ছেড়েছে ৬টি জাহাজ। শনিবার থেকে কন্টেইনারবাহী যান চলাচল বন্ধ থাকায় বন্দরে সৃষ্টি হয় অচলাবস্থা। দাবি আদায়ে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দেয় পোর্ট ইউজার্স ফোরাম। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ