ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ইসি সচিবের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১১:৫৪:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১২:২৫:৪৭ অপরাহ্ন
​ইসি সচিবের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল সংবাদচিত্র: সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করতে ইসি সচিবালয়ে হাজির হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় এনসিপির প্রতিনিধিদল সচিবালয়ে হাজির হন।

সূত্র জানায়, আজই এনসিপির জন্য প্রতীক বাছাইয়ের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বেছে নিলে কমিশন নিজ সিদ্ধান্তে দলটির জন্য প্রতীক নির্ধারণ করবে।

এর আগে, নির্বাচন পরিচালনা বিধিমালায় তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে এনসিপিকে চিঠি দেয় কমিশন। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা কেবল ‘শাপলা’ প্রতীকেই নিবন্ধন চায় এ বিষয়ে কোনো বিকল্প ভাবনায় তারা নেই।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ