চট্টগ্রাম বন্দরে ১২০০ টন পণ্য নিয়ে জাহাজডুবি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-১০-২০২৫ ১০:৫০:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১০-২০২৫ ১০:৫১:৩৯ অপরাহ্ন
ফাইল ফটো
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন পণ্য নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবে গেছে। বন্দর চ্যানেলে আসা-যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে থাকলেও এতে আপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এমভি জায়ান নামে লাইটারেজ জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার (১৮ অক্টোবর) সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজে কাঁচামাল ছিল।
বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে।
বাংলা স্কুপ /ডেস্ক /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স