ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ফ্লাইট বিপর্যয় কাটিয়ে ওঠা যাবে রাতেই: উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৯:১০:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৯:১৮:২৪ অপরাহ্ন
​ফ্লাইট বিপর্যয় কাটিয়ে ওঠা যাবে রাতেই: উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় বিপর্যস্ত ফ্লাইট চলাচল রাতের মধ্যে চালুর আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বিমানবন্দরের রপ্তানিকারক কার্গো ভিলেজ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। শেখ বশিরউদ্দিন শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৫টার পর বিমানবন্দরের কার্গো ভিলেজে যান।

এদিকে বেলা ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাতের পর পাঁচ ঘন্টা পরও তা নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বেলা ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজের (আমদানি করা পণ্য মজুত স্থান) কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। বেলা ৩টা ১০ মিনিটের দিকে আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে। এর মিনিট বিশেক পর কেমিক্যাল গোডাউনে দাহ্য পদার্থের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ ধারণ করে। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ