ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিমানবন্দরে অগ্নিকাণ্ড: তারেক রহমানের উদ্বেগ, তদন্তের আহ্বান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৮:৫৩:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৯:১৩:০৭ অপরাহ্ন
​বিমানবন্দরে অগ্নিকাণ্ড: তারেক রহমানের উদ্বেগ, তদন্তের আহ্বান ​ফাইল ছবি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার দোয়া রইল এবং আমি আশা করি সবাই নিরাপদে আছেন।’

তিনি ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংস্থার তৎপরতা এবং সাহসী কাজের প্রশংসা করেছেন, যারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

তারেক রহমান মিরপুর ও চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা অপরিহার্য।’

উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টা পার হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ