ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পীরগঞ্জে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৫:৪৮:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৫:৪৮:৪৫ অপরাহ্ন
​পীরগঞ্জে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
রংপুরের পীরগঞ্জ থেকে আকলিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) স্থানীয়রা ওই বৃদ্ধার নিজের ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিহত আকলিমা বেগম পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঘেগারতল এলাকার মো. হাকিম মিয়ার স্ত্রী। এলাকাবাসী জানান, তারা প্রথমে ঘরের মেঝেতে রক্তমাখা মরদেহ দেখতে পান। 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ