ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে আগুন : ঢাকাগামী ফ্লাইট নামছে চট্টগ্রাম ও সিলেটে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:৩৩:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৬:২৬:৫০ অপরাহ্ন
শাহজালালে আগুন : ঢাকাগামী ফ্লাইট নামছে চট্টগ্রাম ও সিলেটে শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে ভয়াবহ আগুন লেগেছে। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে লাগা আগুনের কারণে ঢাকাগামী চারটি  ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। আর সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। একজন বিমান কর্মকর্তা জানান, সব বিমান চট্টগ্রামে ল্যান্ড করতে বলা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। আরও কিছু ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনা ও বিমানবাহিনী।

যেই সেকশনে আগুনের ঘটনা ঘটেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয় বলেও জানান তিনি। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ