ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জুলাই সনদ স্বাক্ষরের দিন সংঘর্ষের ঘটনায় পুলিশের ৪ মামলা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:২৮:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৪:২৮:৫৭ অপরাহ্ন
​জুলাই সনদ স্বাক্ষরের দিন সংঘর্ষের ঘটনায় পুলিশের ৪ মামলা
জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। শুক্রবারের (১৭ অক্টোবর) ওই ঘটনায় মধ্যরাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। চার মামলায় মোট ৯০০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মামলার বাদী ট্রাফিক পুলিশ, বাকি তিনটি মামলার বাদী থানা পুলিশ। রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, একটি মামলা করা হয়েছে সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে। বাকি মামলা তিনটি হয়েছে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুম পোড়ানোর অভিযোগে।

এরআগে শুক্রবার সকালে জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের বেশ কয়েকবার কথা বলেন স্থান ত্যাগ করার বিষয়ে।

এক পর্যায়ে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। জুলাই যোদ্ধারা সংসদ ভবনের একটি গেট ভেঙে ফেলেন। আগুন দেওয়া হয় সড়কে। কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে রণক্ষেত্রে রূপ নেয় মানিক মিয়া অ্যাভিনিউ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ