রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পথে রয়েছে আরো ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট।
কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য রাখা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন