সভাপতি নূর মোহাম্মদ সম্পাদক এসকে রাসেল
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১০-২০২৫ ০১:৫১:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১০-২০২৫ ০১:৫১:৪৩ অপরাহ্ন
সভাপতি ও সাধারণ সম্পাদকের ফাইল ছবি
কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে নতুন সংগঠন ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। নবগঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন- সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাসস ও চ্যানেল আইয়ের প্রতিনিধি এসকে রাসেল।
এ ছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন পলাশ (মাই টিভি)। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন খায়রুল আলম ফয়সাল (চ্যানেল 24) ও ফয়জুল ইসলাম পিংকু (গ্লোবাল টিভি)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুলতান রায়হান ভূইয়া রিপন (বৈশাখী টিভি) এবং কোষাধ্যক্ষ হয়েছেন শরফ উদ্দীন জীবন (বিজয় টিভি)।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন তোফায়েল আহমেদ তুষার (দেশ টিভি), তথ্য ও প্রচার সম্পাদক এনামুল হক (ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক মেহবুব মনি (দৈনিক নওরোজ) এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক হাসান (ঢাকা জার্নাল)।
কার্যকরী সদস্যরা হলেন- মশিউর কায়েস (এখন টিভি), সালেক হোসেন রনি (৭১ টিভি), আশরাফুল ইসলাম রাজন (চ্যানেল এস), আদি ইসলাম রাকিব (এনটিভি অনলাইন), সাব্বির হোসেন (সময়ের কণ্ঠস্বর) ও মেরাজ নাসিম (দৈনিক খবর সংযোগ)।
নবনির্বাচিত নেতারা জানান, ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম’ সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করবে। তারা জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশাগত উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স