ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​‘সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার-আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৫:৪০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৫ ১২:০৩:৪৩ অপরাহ্ন
​‘সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার-আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে’ সংবাদচিত্র: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মিরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয় নি। তাই জুলাই মজলুমদের কষ্ট আমরাই সবচেয়ে ভালো বুঝি। অনেকের দাবি মেনে নেওয়া হচ্ছে অথচ জুলাই যোদ্ধারা বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন,  আগেও দুর্নীতি হয়েছে, এখনও বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। ন্যায্য দাবি আদায় শ্রমিকদের রাস্তায় নেমে আর মার খেতে হবে না।

জামায়াত জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয় নি বলেও উল্লেখ করেন জামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/ এনআইএন/


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ