ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মাটিরাঙ্গায় বাস উল্টে নিহত ২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৩:২২:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৩:২২:৪১ অপরাহ্ন
​মাটিরাঙ্গায় বাস উল্টে নিহত ২ সংবাদচিত্র: সংগৃহীত
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকার পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- দীঘিনালা  কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা। 

স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাস আলুটিলার সাপমারা এলাকার পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুইজন মারা গেছেন।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের মধ্যে কয়েকজনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুইজন মারা গেছেন।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমা (১৮)।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মো. সাহিদুল ইসলাম জানান, শান্তি পরিবহনের বাসটি বাঘাইহাট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন ১৩ থেকে ১৪ জন। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক দিপা ত্রিপুরা বলেন, “এখন পর্যন্ত ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবার চিকিৎসা চলছে। অধিকাংশের শরীরে কাটাছেঁড়া থাকলেও কেউ আশঙ্কাজনক নয়।”
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ