ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​৩ ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০২:৫৮:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০২:৫৮:১১ অপরাহ্ন
​৩ ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব ​ফাইল ছবি
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক জটিলতার কারণে তার দেশে ফেরাও অনিশ্চিত। তাই ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছে তিনি। এবার ২৪ ঘণ্টার ব্যবধানে তিন লিগে নাম লিখিয়েছেন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগ, ইন্ডিয়ান হ্যাভেন লিগ ও আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আবুধাবি টি-টেন লিগে সাকিব খেলবেন টুর্নামেন্টের নতুন দল রয়্যাল চ্যাম্পসে। ইনস্টাগ্রাম পোস্টে এই খবর নিশ্চিত করেছে রয়্যাল চ্যাম্পস।

রয়্যাল চ্যাম্পস তাদের পোস্টে লিখেছে, গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারে যোগ দিয়েছেন। একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার, এখন তিনি টি–টেন লিগের সদস্য।

এ ছাড়া গ্লোবাল লিগে সাকিব খেলবেন হিউস্টন রাইডার্সের হয়ে। আর প্রথমবার হতে যাওয়া ইন্ডিয়ান হ্যাভেন লিগে বাংলাদেশি অলরাউন্ডার কোন দলে খেলবেন, সেটি এখনও জানা যায়নি।

তবে এক ভিডিও বার্তায় এই টুর্নামেন্টে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ