ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এবারের এইচএসসি পরীক্ষার ফল বাস্তবভিত্তিক হয়েছে: শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০১:০৫:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৩:৫২:৩১ অপরাহ্ন
​এবারের এইচএসসি পরীক্ষার ফল বাস্তবভিত্তিক হয়েছে: শিক্ষা উপদেষ্টা
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল বাস্তবভিত্তিক হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার (সি আর আবরার)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসির ফলাফল প্রকাশ উপলক্ষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, এবারের এইচএসসির ফলাফল অস্বস্তিকর। শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের ফলাফলের দায় এড়াতে পারে না। তবে এবারের ফলাফল হয়েছে বাস্তবভিত্তিক। কেন এ ধরনের ফলাফল হয়েছে, তার প্রকৃত কারণ খুঁজে বের করতে বিশেষজ্ঞদের নিয়ে ডাটাভিত্তিক পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, আগে পাসের হার এবং জিপিএ-৫ এর সংখ্যাই ছিল তৃপ্তির মানদণ্ড। আমরা চাই শিক্ষার ফলাফল আবার বাস্তবতায় ফিরে আসুক। দেশে ফলাফলের এমন এক সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে সংখ্যাই বড় সত্য হয়ে উঠেছিল।

তিনি আরও বলেন, ফলাফল ভালো দেখাতে গিয়ে শেখার সংকট আড়াল করার এই সংস্কৃতি আমরা বন্ধ করতে চাই। চাই, শিক্ষা ব্যবস্থা আবার বাস্তবতাকে প্রতিফলিত করুক।

অধ্যাপক সি আর আবরার জানান, এইচএসসিতে সীমান্তরেখায় থাকা শিক্ষার্থীদের প্রতি যেন ন্যায্যতা বজায় রাখা হয় সেজন্য শিক্ষকদেরকে নির্দেশ দেয়া হয়েছিল।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।

গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ১৯ শতাংশ। কমেছে জিপিএ-৫ প্রাপ্তির হারও। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। এবার পেয়েছেন পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫৮.৮৩
​২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
যে কারণে এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়
জিপিএ ও পাসের হারে এগিয়ে মেয়েরা
​আলিমে পাসের হার ৭৫.৬১ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪২৬৮ জন​
বিগত ফলাফলগুলোয় গলদ ছিল: আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ