ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১০-২০২৫ ০৮:১৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৫ ০৮:১৭:৩১ অপরাহ্ন
ফাইল ছবি। সংগৃহীত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৮ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৪২ জন এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫৭ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি ৭৫৮ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০০ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৭ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং অপরজন বরিশালের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬৪ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ১১৮ জন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স