ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৫:৩১:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:১২:৩৫ অপরাহ্ন
যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা ​ছবি: সংগৃহীত
আজ বুধবারের মধ্যে দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় যমুনা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ তুলে নেওয়ার এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা আগামীকাল দুপুর ১২টায় লংমার্চ টু যমুনা কর্মসূচি পালন করবো। প্রশাসনকে বলবো, আমরা আপনাদের সহযোগিতা করেছি, আপনারাও আমাদের সহযোগিতা করুন।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, আগামীকাল দাখিল পরীক্ষা আছে। আমাদের দাবি না মানা হলে কোনো ক্লাস-পরীক্ষা কিছুই চলবে না।

এর আগে এদিন দুপুরে দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষকরা। প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলো। অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিলসহ শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারী শিক্ষকরা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

দাবি না মানলে নির্বাচনি দায়িত্ব থেকে বিরত থাকবেন শিক্ষকরা


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ