ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৫:১০:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৭:৫০:৪৩ অপরাহ্ন
​শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয়কে এই চিঠি দেয়া হয়।

এদিকে বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুর ২টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। এবার আর প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

এর আগে দুপুর ১২টার মধ্যে শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। নির্ধারিত সময়ে প্রজ্ঞাপন না এলে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা দেন তারা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ