এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই: ইসি সচিব
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-১০-২০২৫ ০২:০৮:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১০-২০২৫ ০৩:৫৪:২৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় আখতার হোসেন বলেন, এনসিপিকে বিকল্প চাহিদা চেয়ে চিঠি দিয়েছে ইসি। আগামী ১৮ অক্টোবরের মধ্যে বিকল্প বেছে না নিলে প্রতীকের বিষয়ে কমিশন স্বীয় সিদ্ধান্ত নেবে। এছাড়া গণভোট হবে কি হবে না তা এখনো নির্বাচন কমিশনে উপস্থাপন হয়নি বলেও জানান তিনি।
এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য সচিবালয় ও মাঠ পর্যায়ের তথ্য অনুসন্ধান চলছে। নতুন দলের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত আসবে আসতে পারে বলে জানান আখতার হোসেন৷ একই সঙ্গে আগামী ২০ তারিখ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হবে ইসির হবে বলে জানান তিনি।
প্রবাসীদের ভোটের বিষয়ে ইসি সচিব বলেন, প্রবাসী ভোটারদের তথ্য হালনাগাদের জন্য ১১টা দেশে কার্যক্রম চালু আছে। আরও ৮টা দেশে শুরু হবে হবে। প্রথমে ওমান, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, জর্ডান। পরবর্তীতে বাহারাইন স্পেনসহ আরও ৪টি দেশে কার্যক্রম শুরু হবে
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স