ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক : নুর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০১:৪৭:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০১:৪৭:২৬ অপরাহ্ন
​এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক : নুর ​ফাইল ছবি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক মন্তব্য করে সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একইসঙ্গে তিনি বলেছেন, শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয়।

এক ফেসবুক পোস্টে এসব বলেন নুরুল হক নুর।

পোস্টে নুর লিখেছেন, ‘শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কীভাবে হবে? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক, সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে খেয়ে-পরে বেঁচে থাকতে পারে, সেভাবে বেতন কাঠামো পুনর্বিন্যাসসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করা দরকার। শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয়।’ 

উল্লেখ্য, বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ মঙ্গলবার দুপুরে তাদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি রয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ