চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ, ৩ কর্মচারী দগ্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-১০-২০২৫ ০২:৩৮:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১০-২০২৫ ০২:৩৮:৩৩ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মেরামতের সময় একটি এসি বিস্ফোরণ হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- মো. শওকত, মো. মিশকাত ও মো. তানভীর। তিনজনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী। তাদের মধ্যে দুইজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। একজনকে নেওয়া হয়েছে আইসিইউতে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার সমকালকে বলেন, সকালে গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তিন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে দুই জনকে বার্ন ইউনিটে ও অপরজনকে প্রথমে ক্যাজুয়ালিটি ওয়ার্ড ভর্তি করা হলেও পরে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স