ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মুখোমুখি আমরা জুলাই যোদ্ধা ও পুলিশ!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০২:৩১:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০২:৪৭:৪১ অপরাহ্ন
​মুখোমুখি আমরা জুলাই যোদ্ধা ও পুলিশ! সংবাদচিত্র: সংগৃহীত
জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অবিলম্বে সনদের বাস্তবায়ন ও গণহত্যাকারীদের বিচারসহ বিভিন্ন দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন। এ সময় তাদের সঙ্গে পুলিশের একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবসংলগ্ন সড়কের সামনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন তারা।

তবে তারা বারবার সচিবালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়।

‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন, ‘সরকারকে বারবার সময় দিলেও আমাদের দাবি মেনে নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা আবারও রাজপথে নেমে এসেছি।’

তিনি আরও বইলেন, ‘পুলিশ আমাদের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। এখন পর্যন্ত আমাদেরকে স্বীকৃতির উদ্যোগ নেওয়া হয়নি। বরং নানাভাবে জুলাইকে হেয় করার প্রবণতা দেখা যায়। আমরা আমাদের দাবি উল্লেখ করে স্মারকলিপি দিয়েছি। তবে দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ