ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, ৭ জিম্মিকে হস্তান্তর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১২:১৮:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৫ ১২:১৮:২৬ অপরাহ্ন
​হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, ৭ জিম্মিকে হস্তান্তর সংবাদচিত্র: সংগৃহীত
গাজায় বন্দি বিনিময় শুরু করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইতোমধ্যেই ৭ জন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালেই যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

ইসরায়েলি চ্যানেল ১২ অনুযায়ী, সাতজন জিম্মিকে আইসিআরসি দলের কাছে হস্তান্তর করেছে হামাস। জানা গেছে, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন ২০০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দির বিনিময়ে বিশজন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হতে পারে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, প্রায় উভয় পক্ষের বন্দির মুক্তি তদারকি করার জন্য কাজ করছে তারা।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ