ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মধ্য রাতে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১১:৩১:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০১:২৩:৪৪ অপরাহ্ন
​মধ্য রাতে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ সংবাদচিত্র: সংগৃহীত
মধ্য রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। 

রবিবার (১২ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেল সংলগ্ন ফুটপাত এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। যা পরে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রনেতারাও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ