জাস্টিন ট্রুডো-কেটি পেরির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৩-১০-২০২৫ ১১:২৭:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-১০-২০২৫ ০১:১৬:২৫ অপরাহ্ন
ফাইল ছবি
আবারো শিরোনামে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর পপ তারকা কেটি পেরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের অন্তঃরঙ্গ মুহূর্তের ছবি, যা ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলছে, শনিবার (১১ অক্টোবর) মন্ট্রিয়েলে অবকাশ যাপন করছিলেন জাস্টিন ও কেটি। সমুদ্রসফরে প্রমোদতরীতে তাদের চুম্বনরত অবস্থায় দেখা গেছে।
এ সময় কেটি পেরি পরেছিলেন কালো রংয়ের সাঁতারের পোশাক। চুল উঁচু করে খোপা বাঁধা। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী কোনো শার্ট পরেননি। কালো জিন্সের ট্রাউজার পরেই প্রকৃতির মাঝে গায়িকার উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন।
জানা যায়, লোকচক্ষুর অন্তরালে এ দুই সেলিব্রেটি নিজেদের মতো করে একান্তে সময় কাটাতে চেয়েছিলেন। কিন্তু পাপ্পারাজিদের ক্যামেরায় তারা ধরা পড়ে যান। এমন ঘনিষ্ঠ ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
প্রসঙ্গত, এর আগেও জাস্টিন ট্রুডো আর কেটি পেরিকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে অতীতের সে মুহূর্তে তারা শুধু একান্তে একটি নৈশভোজই সেরেছিলেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স