ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সোমবার থেকে সারাদেশে কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৫:৪৩:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৯:০৩:৩২ অপরাহ্ন
​সোমবার থেকে সারাদেশে কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা ​ছবি: সংগৃহীত
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা তাদের কর্মবিরতি কর্মসূচি একদিন এগিয়ে এনেছেন। নতুন ঘোষণা অনুযায়ী, আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন শুরু হবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন।

শিক্ষকরা তাদের পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী সোমবারের মধ্যে ২০ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিলেন। তবে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ এবং কয়েকজন শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি একদিন আগেই শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যক্ষ আজিজী বলেন, ‘প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষকরা শহীদ মিনার ও রাজপথ ছাড়বেন না, আলোচনার মাধ্যমে এবং ঐক্যের শক্তিতে আমাদের দাবি বাস্তবায়ন নিশ্চিত করা হবে।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​শিক্ষকরা সরে যাওয়ায় প্রেসক্লাবের সামনে যান চলাচল স্বাভাবিক
​শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ