একটি দল ছাড়া সবাই পিআর চায়: জামায়াত নেতা বুলবুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১০-২০২৫ ০৩:৫৫:২২ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৫ ০৩:৫৫:২২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রীক পার্টি।
রোববার (১২ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসক তানভির আহমেদের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এসময় সাংবাদিকদের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, একটি রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) চায়।
তিনি বলেন, 'জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতেই ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন দিতে হবে। প্রচলিত পদ্ধতিতে একটি দল স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ আর স্বৈরাচার হয়ে উঠবে না। সব ভোটের মূল্যায়ন হবে।'
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, 'বাংলাদেশের সংবিধানকে বারবার সংস্কারের মধ্য দিয়ে দলীয় সংবিধানে পরিণত করা হয়েছিল। তাই আমরা সংবিধান সংস্কার চাই।'
তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, তবে নির্বাচনের সঙ্গে গণভোট অগ্রহণযোগ্য। তার মতে, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স