ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​'শিক্ষার্থীরা স্কুলে গেলে ভূমিদস্যুরা হুমকি দিচ্ছে'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১০-২০২৫ ০২:৫১:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৫ ০২:৫১:৩৮ অপরাহ্ন
​'শিক্ষার্থীরা স্কুলে গেলে ভূমিদস্যুরা হুমকি দিচ্ছে' ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ভূমিদস্যুদের কবল থেকে সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবাদ সমাবেশ ও ঘন্টাব্যাপি মানববন্ধন করেছেন আদিবাসী শহীদ স্মৃতি স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা। 

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর-বগুড়া মহাসড়কের আজাদ মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। 

মানববন্ধনে অংশ নেন আদিবাসী শহীদ স্মৃতি স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও আদিবাসী সংগঠনের নেতারা। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল দিনাজপুর-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কোমলমতি শিশুদের আদিবাসী শহীদ স্মৃতি স্কুল ও  ফুটবল খেলার মাঠ ভূমিদস্যুরা জবরদখল করে নিয়েছে। শিক্ষার্থীরা স্কুলে গেলে ভূমিদস্যুরা হুমকি দিচ্ছে। ভয়ে শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না। স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত না হলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ার দেন আদিবাসী নেতারা। 

প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা ডা: ফিলিমন বাস্কে, ব্রিটিস স্বরেন, অন্জলী মুরমু, রিপন বেসরা, খোকন সুইটেন, হাসান মোরশেদ, জাহাঙ্গীর কবির ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ