ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​'নতুন বাংলাদেশে বাহাত্তরের বাকশালী ব্যবস্থা চলতে দেওয়া হবে না'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১০-২০২৫ ০২:২৪:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৫ ০২:২৪:২৯ অপরাহ্ন
​'নতুন বাংলাদেশে বাহাত্তরের বাকশালী ব্যবস্থা চলতে দেওয়া হবে না' ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে পূর্ণাঙ্গ আইনি ভিত্তি প্রদান করতে হবে। আমরা জুলাই সনদ কার্যকর করে সেই জুলাই সনদে ভিত্তিতে আগামীর জাতীয় নির্বাচন দেখতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার পাইলট স্কুল মাঠে দিনাজপুর-৬ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় মামুনুল হক আরো বলেন,বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে বর্তমানে রাজপথে আন্দোলনে রয়েছে। তাই পরিষ্কার বলে দিতে চাই জুলাই সনদ কার্যকর ছাড়া আগামীর বাংলাদেশে আবার বাহাত্তরের বাকশ্লীর দিকে ফিরে যাওয়া জন্য সেই ব্যবস্থাপনায় নির্বাচন করার নীলনকশা করা হলে রাজপথে মোকাবিলা করা হবে। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের দিনাজপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ,বিরামপুর উপজেলা সভাপতি আব্দুর রউফ,হাকিমপুর উপজেলা সভাপতি তারেক রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মহাবুবুল আলমসহ আরো অনেকে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ