ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শিক্ষক নিবন্ধনে বঞ্চিতদের শাহবাগে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১০-২০২৫ ০১:৩২:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৫ ০১:৩২:৫৫ অপরাহ্ন
​শিক্ষক নিবন্ধনে বঞ্চিতদের শাহবাগে বিক্ষোভ সংবাদচিত্র: সংগৃহীত
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা আবারও আন্দোলনে নেমেছেন।

রবিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা বিক্ষোভ শুরু করেন। 

বঞ্চিত প্রার্থীদের অভিযোগ, ৬০ হাজারেরও বেশি শূন্য পদ থাকলেও এনটিআরসিএ তাদের নিয়োগের জন্য সুপারিশ করেনি। সরকারের পক্ষ থেকে বৈষম্য নিরসনে বারবার আশ্বাস দেওয়া হলেও সমস্যার কোনো সমাধান হয়নি।

তাদের দাবি, ৩১ ডিসেম্বরের মধ্যে শূন্য পদগুলোতে নিয়োগ দিতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে ৫৭ হাজার ২১৩ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ৪১ হাজার জনকে সুপারিশ করা হলেও বাকি ১৬ হাজার ২১৩ জন বাদ পড়েন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ