ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পুলিশ দায়িত্বহীন আচরণ করেছে: জাপা মহাসচিব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৯:১১:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৯:১১:৫৫ অপরাহ্ন
​পুলিশ দায়িত্বহীন আচরণ করেছে: জাপা মহাসচিব ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জাতীয় পার্টির কর্মী সমাবেশ আয়োজনে অনুমতি ছিল না বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী। তবে পুলিশ দায়িত্বহীন আচরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১১ অক্টোবর) দলটির কর্মী সমাবেশে পুলিশের টিয়ারশেল নিক্ষেপসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী। 

তিনি বলেন, আমরা পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু এটা সত্যি যে, আমাদের অনুমতি ছিল না। তবে আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু পুলিশ দায়িত্বহীন আচরণ করেছে।

এসময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার সক্ষমতা হারিয়েছে বলে মন্তব্য করেন জাপা মহাসচিব।

শামীম পাটওয়ারী বলেন, এ পরিবেশে ভোট না হওয়ার পরিকল্পনা সরকারের। জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।  একটি বিশেষ মহলের নির্দেশে জাতীয় পার্টির সঙ্গে এ কাজ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

এর আগে, বিকেলে কর্মী সমাবেশ কেন্দ্র করে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দফায় দফায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ করে পুলিশ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

কাকরাইলে পুলিশের বাধায় পণ্ড জাতীয় পার্টির সমাবেশ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ