কলাপাড়া
জনকন্ঠ-আরটিভির দুই সাংবাদিকসহ ১২জন পেলেন গুণীজন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১০-২০২৫ ০৮:২৬:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১০-২০২৫ ০৮:২৭:৪৬ অপরাহ্ন
সম্মাননা সনদ গ্রহণ করছেন দৈনিক জনকন্ঠের কলাপাড়া প্রতিনিধি মেজবাহউদ্দিন মাননু । ছবি : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় দুই সাংবাদিকসহ ১২ জন গুণীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল চারটায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও) এর আয়োজন করে।
উন্নয়ন ও পরিবেশের উপর বিশেষ অবদান রাখায় দৈনিক জনকন্ঠের কলাপাড়া প্রতিনিধি মেজবাহউদ্দিন মাননু এবং উপকূলীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আর টিভির কলাপাড়া প্রতিনিধি কাজী সাঈদকে অ্যাওয়ার্ড ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এছাড়া শিক্ষা খাতে ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আব্দুল হাই ট্রাস্টের পরিচালক আলহাজ্ব শফিকুল আলম সফি, সমাজকর্মী মাওলানা মো.মোস্তাফিজুর রহমান, প্রাণী ও পরিবেশ সুরক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ করায় মো.আকতার হুসাইন, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, কৃষি খাতে অসামান্য অবদান রাখার জন্য ফাতাহ এগ্রো ইন্ডাস্ট্রির পরিচালক মো.ফুরকান আকন, ২০২৫ এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ গোল্ডেন প্রাপ্ত হওয়ায় শিক্ষার্থী মো.মোসান্নিফ আল মারুফ, স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সমাজের কল্যাণ মানুষের জীবনমানের উন্নয়ন ও নিঃস্বার্থভাবে কাজ করায় আমরা কলাপাড়াবাসী, সফল নারী উদ্যোক্তা হওয়ায় জান্নাতুন নাঈমা, মানবাধিকার সুরক্ষা ও প্রসারে অসামান্য অবদান রাখায় এ্যাড.আবুল হোসেন, মাছের ডিম থেকে পোনা মাছ উৎপাদনে অবদান রাখায় জননী গলদা চিংড়ি হ্যাচারি লিমিটেডকে অ্যাওয়ার্ড ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। রিও নির্বাহী পরিচালক মো.সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, স্থপতি কনসালটেন্ট মো.ইয়াকুব খাঁন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির প্রমূখ।
সেচ্ছাসেবী সংগঠন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন রিও’র নির্বাহী পরিচালক মো.সাইদুর রহমান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন রিও দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের সংগঠন। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। ২০১৯ সালে জাতীয় সমাজকল্যাণ অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন পায়। এরপর বিভিন্ন সময় সমাজের গুণী মানুষকে সম্মানিত করে আসছে। তারই ধারাবাহিকতায় এই সপ্তমবার গুণী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান করা হলো। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স